বিনোদন

টোটা রায় চৌধুরীর নতুন চমক

  • 9:38 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

মেলবোর্ন, ১৬ নভেম্বর- অ্যাকশন আর টানটান উত্তেজনার সঙ্গেই হাজির হলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী। এবার তাকে দেখা যাবে একজন সৎ ও আদর্শবান পুলিশ অফিসারের ভূমিকায়, যিনি আইন ও ন্যায়ের পথে অটল। এরই মধ্যে পরিচালক রাজা চন্দের পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘পুলিশ’-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শহরের এক বড় মাফিয়া, যে না ভয় পায় কোনো পুলিশকে, না ভয় পায় কোনো ক্ষমতাকে। কিন্তু এই মাফিয়া কি পারবে তার রাজত্ব চালিয়ে যেতে? ছবিতে অভিনেতা টোটা রায় চৌধুরীকে দেখা যাবে ইন্সপেক্টর রণদ্বীপ রায় নামের চরিত্রে। যে কাউকে ভয় পায় না। অন্যদিকে, অভিনেতা আর. কে. সিং কে দেখা যাবে দেবী দাস চৌধুরী চরিত্রে। একে অপরের মুখোমুখি আর টানটান অ্যাকশন দৃশ্যে দেখা দিয়েছে ছবির ট্রেলার জুড়ে।

এই সিনেমাতে বেশ কয়েকটি গান রয়েছে। আগামী ২১ নভেম্বর ‘ইকুইনক্স ফিল্ম সিটি’ ও ‘প্রার্থনা মুভিজ’-এর ব্যানারে প্রযোজক ঝুমা পাল ও স্বপ্না সিংয়ের প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি৷

আসন্ন চলচ্চিত্রটি নিয়ে টোটা বলেন, ‘আমি এর আগে একাধিকবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তবে আমার একটাই শর্ত ছিল, আমি কখনো দুর্নীতিগ্রস্ত বা নেতিবাচক পুলিশের চরিত্রে অভিনয় করব না। কারণ, আমি খুব কাছ থেকে পুলিশদের কাজ দেখেছি। আজকের সময়ে সবাই শুধু নেতিবাচক দিকগুলোই তুলে ধরেন, কিন্তু ইতিবাচক মানুষগুলোও তো আছে! ভাবুন তো, যদি একদিন পুলিশ কাজ করা বন্ধ করে দেন, তাহলে সমাজটা কেমন হবে?’

এদিকে টোটার সহঅভিনেতা আর. কে. সিং ছবি প্রসঙ্গে বলেন, ‘এই ছবিতে টোটা রায় চৌধুরীর সঙ্গে কাজ করার দারুণ ভালো অভিজ্ঞতা হলো। যেমন ভালো অভিনেতা, তেমন ভালো মানুষ। ছবিতে টানটান উত্তেজনা রয়েছে। এমন বহু দৃশ্যে রয়েছে, যেগুলো দর্শকদের খুব পছন্দ হবে।’

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au