বিনোদন

ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার

  • 9:48 pm - November 16, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
মেলবোর্ন, ১৬ নভেম্বর- ভারতের প্রভাবশালী ও বলিউডের পরিবারগুলো এখনো মনে মনে পুত্রসন্তানই চায়। পুত্রসন্তান চাওয়ার ক্ষেত্রে আর শিক্ষিত-অশিক্ষিত, উচ্চবিত্ত বা নিম্নবত্ত, সবাই এক ভাবনা পোষণ করেন বলে মন্তব্য করেছেন কঙ্গনা রানাউত।

তার মতে, আজও কন্যাসন্তান চান না কেউ। এমনকি, শিক্ষিত ও প্রগতিশীল পরিবারও নাকি কন্যাসন্তান হলে মনে মনে অসন্তুষ্ট হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা মান্ডির সাংসদ এই মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন।

অভিনেত্রী বলেছেন, “এশিয়ার সব পরিবারের সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। বিশেষ করে, দ্বিতীয়বার কন্যাসন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে, কোনো পরিবার খুবই উচ্চশিক্ষিত।

তারা দেখাতে চান, তাদের চোখে পুত্র বা কন্যা দুই-ই সমান। কিন্তু আমি বলছি, কন্যা হওয়ার পরে সবার মধ্যেই এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই চিত্র দেখা যায়।”

প্রথম কন্যাসন্তান হলে তাও মানিয়ে নেন সবাই।

কিন্তু দ্বিতীয়বার কন্যাসন্তান হলেই কপালে ভাঁজ পড়ে। বড় পরিবারেই এই প্রবণতা বেশি দেখা যায় বলে মত প্রকাশ করেন কঙ্গনা।

কঙ্গনার সাক্ষাৎকারের সেই ভিডিও ভাইরাল হতেই, সেখানে মন্তব্য বিভাগে এক অনুরাগী লেখেন, “যারা বেশি ধনী হন, তারাই কিন্তু বেশি গোঁড়া মানসিকতার হন। আমি এক স্বচ্ছল পরিবারের দম্পতিকে চিনি। তারা ব্যাংকক থেকে দুবাই সর্বত্র ঘুরে প্রার্থনা করেছেন, তাদের যেন পুত্রসন্তান হয়।

দুই কন্যাসন্তান নিয়ে তারা খুবই দুঃখে ছিলেন।”

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au