বাংলাদেশ

সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকার মৃত্যু

  • 1:02 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ফাতেমা আক্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ নভেম্বর- রাজধানীতে শিক্ষক আন্দোলনে অংশ নিয়ে সাউন্ড গ্রেনেডের অভিঘাতে আহত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার মারা গেছেন। রবিবার সকালে মিরপুরের অলক হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে নতুন শোক ও ক্ষোভের সঞ্চার করেছে।

ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। দুই সন্তানের এই মা ৮ নভেম্বর শাহবাগে কলম বিরতি কর্মসূচিতে অংশ নেন। সেখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দে তিনি তীব্র আতঙ্কে পড়ে অজ্ঞান হয়ে যান বলে জানিয়েছেন সহকর্মীরা। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হয় এবং কয়েক দিনের মধ্যেই কথা বলা বন্ধ হয়ে যায়। চিকিৎসকেরা তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণে রাখেন।

সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, আন্দোলনের দিন থেকেই তিনি গুরুতর মানসিক ও শারীরিক আঘাতের মধ্যে ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ফাতেমা আক্তারের মৃত্যুর বিষয়টি দুঃখজনক এবং আন্দোলনে থাকা শিক্ষকদের মনে গভীর প্রভাব ফেলবে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির (শাহীন–লিপি) নেত্রী খায়রুন নাহার লিপি জানান, আন্দোলনে অংশ নেওয়া এই শিক্ষিকার মৃত্যু পুরো শিক্ষক সমাজকে ব্যথিত করেছে। তিনি বলেন, দাবি আদায়ের আন্দোলনে জীবন হারানো অত্যন্ত দুঃখজনক।

রাতেই চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় নিজ বাড়িতে জানাজা শেষে ফাতেমা আক্তারকে দাফন করার কথা রয়েছে।
চলমান তিন দফা দাবিতে আন্দোলন নিয়ে শিক্ষক সমাজে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার মৃত্যু।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au