সর্বশেষ

ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত গতি নিয়ে ডারউইনে আঘাত হেনেছে ফিনা

  • 8:38 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ঝড়টি ক্যাটাগরি ৩ অবস্থায় ছিল। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২২ নভেম্বর- অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি উপকূলে ঘূর্ণিঝড় ফিনা আরও শক্তিশালী হয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সকাল পর্যন্ত ক্যাটাগরি ২ ছিল, কিন্তু দ্রুত শক্তি বাড়িয়ে এটি এখন ক্যাটাগরি ৩। আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঝড়টি ধীর গতিতে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আজ রাতেই ডারউইনের একেবারে উত্তরের দিক দিয়ে চলে যাবে।

ব্যুরো অফ মেটেরোলজির সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়টি ইতোমধ্যে ডারউইনের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে ঝড়টি ক্যাটাগরি ৩ অবস্থায় ছিল। কেন্দ্রের কাছে টানা বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার এবং দমকা হাওয়া ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঝড়টি ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

দিনভর স্যাটেলাইট ও রাডার চিত্র বলছে, ফিনা ডারউইনের খুব কাছে অবস্থান করছে। বিকেল ৫টার পর প্রকাশিত মানচিত্রে দেখা যায়, ঝড়ের চোখের দক্ষিণ-পশ্চিম অংশে সবচেয়ে ভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কয়েকশ মিলিমিটার বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ঘণ্টায় দুইশ কিলোমিটারের বেশি গতির দমকা হাওয়ার ঝুঁকি রয়েছে।

বছরের এই সময় উত্তর উপকূলে ঘূর্ণিঝড়ের সক্রিয়তা বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ফিনা আগামীকাল ক্যাটাগরি ৪ পর্যন্ত শক্তি পেতে পারে। যদিও এর মূল কেন্দ্র সমুদ্রের দিকেই থাকবে এবং স্থলভাগে সরাসরি আঘাতের সম্ভাবনা কম। বর্তমানে এটি মেলভিল দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থান করছে এবং কাঠামোগতভাবে ছোট হলেও বেশ শক্তিশালী।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ব্যুরো। প্রতিষ্ঠানটির কর্মকর্তা শেনাঘ গ্যাম্বল বলেছেন, “আজ রাতটা দীর্ঘ হবে। বাতাস খুব দ্রুত বাড়বে এবং পুরো সিস্টেম একটানা সক্রিয় থাকবে।”

সব ধরনের সতর্কতা অপরিবর্তিত আছে। উপকূলীয় এলাকায় প্রচণ্ড ঝোড়ো হাওয়া, গাছ উপড়ে পড়া এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী মানুষকে ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনীয় যাতায়াত না করার অনুরোধ জানানো হয়েছে।

ডারউইনের উত্তরের দিক দিয়ে চলে যাওয়ার পর ফিনা আরও কিছু সময় তীব্র থাকবে। আগামীকাল এবং সোমবার পর্যন্ত এটি গভীর সমুদ্রে শক্ত অবস্থায় টিকে থাকতে পারে। এরপর কিম্বার্লি উপকূলের কাছে পৌঁছানোর সময় এর শক্তি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে নর্দান টেরিটরির মানুষের জন্য সামনে একটা কঠিন রাত। ভারি বৃষ্টি, তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী ঝড়ো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au