সর্বশেষ

টেস্টে উইকেটের সংখ্যায় হেরাথকে স্পর্শ করলেন তাইজুল

  • 1:20 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ নভেম্বর-লাল বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। সাদা পোশাকের ক্যারিয়ারে মাত্র ৫৭ ম্যাচেই নিজের ঝুলিতে পুরলেন আড়াই’শ উইকেট। এর মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তিতে রঙ্গনা হেরাথের পাশে নাম লেখালেন তাইজুল।

বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তিতে প্রথমে নাম লেখান শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৪ সালের আগস্টে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজের ৫৭তম টেস্টে এই কীর্তি গড়েন বাঁহাতি এই স্পিনার। এবার তার এই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে পেলে ২৫০ উইকেট পূর্ণ করেন তিনি।

আগের দিনই সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক বনে গিয়েছিলেন তাইজুল।

টাইগার অলরাউন্ডারের তুলনায় ১৯ ইনিংস কম খেলে তাকে পেছনে ফেলেছেন তাইজুল। ৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব। ৫৭ টেস্টে ১০২ ইনিংসে ২৫০ উইকেট নিয়েছেন তাইজুল।

বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন রঙ্গনা হেরাথ ও তাইজুল ইসলাম। দুজনেই এই কীর্তি গড়েছেন ৫৭ টেস্টে।

বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার তালিকায় হেরাথ ও তাইজুলের পরের অবস্থানেই আছেন ভারতের বিষেন সিং বেদি। ১৯৭৮ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজের ৬০তম টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার।

এরপরের স্থানে আছেন আরেক ভারতীয় বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। আড়াই’শ উইকেটের মাইলফলক স্পর্শ করতে জাদেজা খেলেছেন ৬২ ম্যাচ। ২০২৩ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ৬২তম টেস্টে এই কীর্তি গড়েন জাদেজা।

এ তালিকায় তার পরের স্থানে আছেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড। ১৯৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ৬৯তম টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ স্পিনার।

এই শাখার আরও খবর

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au