সর্বশেষ

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • 1:33 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ নভেম্বর-২০১৯ সালে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সেবার টুর্নামেন্টে খেলেছিল দুই দেশের অনূর্ধ্ব-২৩ দল। নাজমুল হোসেন শান্ত-আফিফ হোসেনদের দল ফাইনালে ৭৭ রানে হেরে গিয়েছিল। ছয় বছর পর এবার প্রতিশোধের সুযোগ বাংলাদেশের সামনে। নাম বদলে রাইজিং স্টারস এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস।

কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস হেরে ব্যাটিংয়ে নামছে পাকিস্তান শাহিনস।

পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধের পাশাপাশি আজকের ফাইনাল বাংলাদেশের জন্য হতে পারে প্রথম শিরোপার উপলক্ষ। চ্যাম্পিয়ন হওয়ার পথে আজ আকবর আলীর দলের পথের কাঁটা হতে পারেন পাকিস্তানের অধিনায়ক মাজ সাদাকাত। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে ২৩৫ রান করেছেন সাদাকাত, গড়ও ২৩৫! চার ইনিংসের তিনটিতেই তাকে কেউ আউট করতে পারেনি। শুধু সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হয়েছিলেন ১১ বলে ২৩ রান করে।

বড় ম্যাচে রান করতে অভ্যস্ত সাদাকাত। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৭৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি। আজ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে তার দরকার মোটে ৫ রান, তাহলেই পেছনে ফেলবেন ভারতের বৈভব সূর্যবংশীকে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা সাদকাতেরই।

বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন রিপন মণ্ডল। সেমিফাইনালে ভারতের বিপক্ষে সুপার ওভারে জয়ের নায়ক এই পেসারই ছিলেন। কোনো রান না দিয়েই ফিরিয়েছিলেন ভারতের দুই ব্যাটারকেই। ৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি রিপনই।

ব্যাট হাতে বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দিতে পারেন হাবিবুর রহমান সোহান। হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকানো এই বিস্ফোরক ওপেনার সেমিফাইনালে ভারতের বিপক্ষেও ৬৫ রান করেছেন। ৪ ম্যাচে ২০২ রান নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।

এই শাখার আরও খবর

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

‘আমি শুধু চাই, তাকে থামানো হোক’: দণ্ডিত ধর্ষকের বিরুদ্ধে সাহসী সতর্কবার্তা ভুক্তভোগীর

দুই তরুণীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড ভোগ করা এক ব্যক্তি আবারও একই ধরনের অপরাধের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা কর্মসূচি এনডিআইএসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au