বিশ্ব

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ নিহত

  • 1:51 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইতাম আলি তাতাবাই ও সাবেক প্রধান হাশেম সাফিএদ্দিন। দুইজনই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। ফাইল ছবি: হিজবুল্লাহ মিডিয়া অফিস

মেলবোর্ন, ২৪ নভেম্বর- বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ সামরিক নেতা হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন ইসরায়েলি বিমান হামলায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করার পর হিজবুল্লাহও তাদের নেতার মৃত্যুর খবর স্বীকার করেছে। ঘটনাটি অঞ্চলে নতুন করে অস্থিরতা বাড়িয়েছে।

রোববার বিকেলে বৈরুতের আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণে মুহূর্তে ধসে পড়ে বেশ কয়েকটি ভবন। হামলার পরপরই পুরো এলাকা ধূলিসাৎ হয়ে যায় এবং বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নেতানিয়াহু প্রশাসন জানিয়েছে, এ অভিযানটি সরাসরি হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে চালানো হয়।

ইসরায়েল দাবি করেছে, হামলায় তাবাতাবাই ছাড়াও আরও কয়েকজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

দেশটির ভাষ্য অনুযায়ী, তাবাতাবাই হিজবুল্লাহর অস্ত্র জোগান, জনবল নিয়োগ এবং সামরিক কাঠামো শক্তিশালী করার দায়িত্বে ছিলেন। নেতানিয়াহু বলেন, এই হামলা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হানবে।

হামলার পর লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল এ হামলা চালিয়ে একটি গুরুতর সীমা লঙ্ঘন করেছে। তাদের সতর্কবার্তা, এ ধরনের আগ্রাসন সীমান্তজুড়ে নতুন করে সংঘাত উসকে দিতে পারে। সংগঠনটির মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল ধারাবাহিকভাবে তাদের ওপর হামলা বাড়াচ্ছে।

গত কয়েক মাসে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা বাড়লেও দক্ষিণ বৈরুতে এ ধরনের আঘাত এটাই প্রথম।

বিশ্লেষকদের মতে, এই হত্যাকাণ্ড দুই পক্ষের মধ্যকার উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলবে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au