সর্বশেষ

বন্দরের মতো বিষয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত তারা নিতে পারে না: তারেক রহমান

  • 2:47 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এলডিসি উত্তরণ বা বন্দর ব্যবস্থাপনা নিয়ে যেসব কৌশলগত সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে, তা কোনো অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের হাতে থাকা গ্রহণযোগ্য নয়।

সোমবার নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। পোস্টে তিনি এলডিসি উত্তরণ প্রক্রিয়া, শ্রমবাজারের সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো নিয়ে উদ্বেগ তুলে ধরেন।

তিনি বলেন, এলডিসি সুবিধা হারালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ছোট ও মাঝারি রপ্তানিমুখী শিল্প। তিনি উদাহরণ হিসেবে এক পোশাক কারখানা মালিকের সংকট এবং শ্রমিক পরিবারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারেক রহমানের মতে, এগুলো নীতিনির্ধারকদের সঠিক সময়ে সঠিক প্রশ্ন করাকে আরও জরুরি করে তোলে।

তারেক রহমান উল্লেখ করেন, ২০২৬ সালে উত্তরণের সময় পরিবর্তনের সুযোগ নেই বলে সরকার দাবি করলেও ইতিহাস ভিন্ন চিত্র তুলে ধরে। অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশ নিজেদের সময়সীমা সংশোধন করেছে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী ধাক্কা এলে সময় বাড়ানোর সুযোগ আছে। তাই আলোচনার সুযোগ নিজ হাতে বন্ধ করে দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল আচরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীরা ইতোমধ্যে ব্যাংক খাতের চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণঝুঁকি বৃদ্ধি ও রপ্তানি মন্থর হওয়ার প্রভাব অনুভব করছেন। তাই প্রশ্নটি এলডিসি উত্তরণে বিরোধিতা নয়, বরং প্রস্তুতির বাস্তবতা।

তারেক রহমান চট্টগ্রাম বন্দরকেও কৌশলগত সিদ্ধান্তের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, বন্দরসংক্রান্ত দীর্ঘমেয়াদি অঙ্গীকারগুলো রুটিন কার্যক্রম নয়, বরং জাতীয় সম্পদ ব্যবস্থাপনার গুরুতর পদক্ষেপ। একটি অনির্বাচিত সরকার এসব সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের ওপর চাপিয়ে দিতে পারে না।

তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় জনমত, জনপরামর্শ ও গণতান্ত্রিক বৈধতা অপরিহার্য। দেশের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেই সরকারের থাকা উচিত যে জনগণের কাছে জবাবদিহি করে।

তারেক রহমান জানান, বাংলাদেশের মানুষ কখনোই নিজেদের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকে না। সম্মান, মত প্রকাশের অধিকার ও অংশগ্রহণের দাবি তাদের দীর্ঘদিনের সংগ্রাম। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনই হবে জনগণের মত প্রকাশের পরবর্তী বড় সুযোগ।

তার কথায়, দেশের ভবিষ্যৎ গঠন করবে দেশের মানুষই, এবং সেই সিদ্ধান্ত গ্রহণে প্রথম শর্ত হলো একটি নির্বাচিত সরকারের উপস্থিতি।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au