বিনোদন

চলে যাবার আগে ভক্তদের উদ্দেশে ধর্মেন্দ্রর শেষ পোস্ট

  • 3:29 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দেশজুড়ে। সোশ্যাল মিডিয়ায় এখন ভেসে বেড়াচ্ছে তাঁর শেষকৃত্যের ছবি এবং ভিডিও। একই সঙ্গে আলোচনায় এসেছে অভিনেতার শেষ সোশ্যাল মিডিয়া পোস্টটিও। হাসপাতালে ভর্তি হওয়ার আগে ভক্তদের উদ্দেশে কী জানিয়েছিলেন তিনি?

একসময় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ধর্মেন্দ্র। নিজের জীবনের অজানা গল্প, শুটিংয়ের অভিজ্ঞতা, পরিবারের মুহূর্ত সবকিছুই ভাগ করে নিতেন ভক্তদের সঙ্গে। মাঝে মাঝে লিখে দিতেন কবিতাও। গত অক্টোবরে ইনস্টাগ্রামে করা তাঁর শেষ পোস্টে ‘হি-ম্যান’ দশেরার শুভেচ্ছা জানানোর পাশাপাশি লিখেছিলেন, ‘সামনেই নতুন বছর। সকলে সুস্থ থাকুন। উন্নতি হোক সকলের।’

এর ঠিক পরেই নভেম্বরের শুরুতে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এমনকি মাঝেমধ্যে অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে, যা ভালোভাবে নেয়নি দেওল পরিবার। তবে এবার সত্যিই শেষ হয়ে গেল এক যুগের অধ্যায়। বলিউডকে বহু স্মরণীয় সিনেমা উপহার দিয়ে গেছেন এই মহাতারকা।

ধর্মেন্দ্রর শেষকৃত্যে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, সলমন খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অমিতাভ বচ্চন, আমির খান, সঞ্জয় দত্ত, অনিল কাপুরসহ আরও অনেক তারকা। শেষ বিদায়ের সেই মুহূর্তগুলোও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au