বিনোদন

চিকিৎসকের কথা তোয়াক্কা না করে ফিরলেন শ্রদ্ধা কাপুর

  • 4:32 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- সম্প্রতি একটি সিনেমার নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে গুরুতর চোট পান বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এসবের তোয়াক্কা না করে চোট নিয়েই শুটিং সেটে ফিরলেন অভিনেত্রী।

জানা যায়, গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী। আঘাতের ফলে পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।

দুর্ঘটনা পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং চালিয়ে যেতে অনুরোধ জানান।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না। তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজআপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালিয়ে যেতে।

প্রসঙ্গত, মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‌‘ঈথা’ ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা। ছবিটি পরিচালনা করছেন লক্ষ্মণ উটেকর।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au