বিনোদন

টাকার বিনিময়ে কারও বিয়েতে নাচবেন না রণবীর কাপুর

  • 4:35 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- উদয়পুরে শিল্পপতি রমা রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়েতে বলিউডের তারকারা জমজমাট পারফরম্যান্স উপহার দিয়েছেন। রণবীর সিং, নোরা ফাতেহি, শাহিদ কাপুরসহ আরও অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ও ছবি মুহূর্তেই ভাইরাল হলেও চোখে পড়েনি রণবীর কাপুরকে। কেন তিনি এমন অনুষ্ঠানে কখনও পারফর্ম করেন না, তা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

এই প্রসঙ্গে সামনে এসেছে রণবীর কাপুরের ২০১১ সালের একটি পুরোনো সাক্ষাৎকার, যা আবারও ভাইরাল হয়েছে। সেখানে অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন টাকার বিনিময়ে কারও বিয়েতে নাচবেন না তিনি, আর তার কারণ পারিবারিক মূল্যবোধ।

রণবীর বলেছিলেন,’টাকার জন্য আমি বিয়েবাড়িতে নাচব না। আমি কোন পরিবারের ছেলে, সেটি সবসময় মাথায় রাখি। এর মানে এই নয় যে যারা পারফর্ম করেন তাদের বিরুদ্ধে আমি। কিন্তু যে মূল্যবোধে বড় হয়েছি, তাতে আমি এটা করতে পারি না।’

তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়েতে পারফর্ম করা কি ভুল? রণবীরের জবাব ছিল আরও স্পষ্ট: ‘ভুল নয়। কিন্তু টাকা আমার জীবনের লক্ষ্য নয়। আমি কোটি কোটি টাকা রোজগার করতে চাই না। আমি একজন অভিনেতা, আমার লক্ষ্য, আমার আবেগ আলাদা। এমন বিয়েতে নাচতে চাই না, যেখানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছে। আমার পরিবারকেও আমি এটা করতে চাই না।’

তবে রণবীর এটিও মেনে নিয়েছিলেন যে, এমন সিদ্ধান্ত তার স্টারডমে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন,’আমি স্টারডম হারাতে চাই না। কিন্তু তার জন্য কাউকে এটা ভাবতেও দেব না যে আমি স্টার হওয়ার জন্য সবকিছু করব।’

যদিও অনেকের নজরে এসেছে ২০২৪ সালে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে রণবীর ও আলিয়াকে পারফর্ম করতে দেখা গিয়েছিল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় তার আগের মন্তব্য নিয়ে কম আলোচনা হয়নি।

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au