বিনোদন

আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন: অমিতাভ বচ্চন

  • 4:54 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
মেলবোর্ন, ২৫ নভেম্বর- কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন। ১ নভেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কয়েকদিনের কঠিন লড়াইয়ের পর, গতকাল সোমবার (২৪ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার পরিবার, বন্ধু ও চলচ্চিত্র জগতের মানুষরা গভীর শোক প্রকাশ করেন।

সোমবার পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ধর্মেন্দ্রর পরিবার ছাড়াও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকেও দেখা যায়।

অমিতাভ বচ্চন, যিনি ‘শোলে’ ও ‘চুপকে চুপকে’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছিলেন, ব্লগে তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আরেকজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এক গভীর নীরবতা রেখে গেলেন।

তিনি শুধু শারীরিক গঠনের জন্যই নয়, তার বিশাল হৃদয় আর সরলতার জন্যও সবার প্রিয় ছিলেন। তিনি তার গ্রামের মাটির গন্ধ সঙ্গে নিয়ে চলতেন এবং সারা জীবন নিজের স্বভাবের প্রতি সত্য ছিলেন।’

ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’, যেখানে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা ও জয়দীপ আহলাওয়াত। ছবিটি এই ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা।

শেষকৃত্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, সঞ্জয় দত্তসহ আরো অনেক তারকাকে দেখা গেছে। সন্ধ্যায় রেখা, কাজল, প্রীতি জিন্তাসহ আরো অনেকে দেওল পরিবারের বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এই শাখার আরও খবর

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au