বিনোদন

সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো নন-অ্যালকোহলিক বার

  • 5:21 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৩৫ বার

মেলবোর্ন, ২৫ নভেম্বর- সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে, যেখানে বার খোলার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন কোনো প্রতিষ্ঠান যেখানে বিয়ার ও বিভিন্ন ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছে। তবে, এগুলো সম্পূর্ণ নন-অ্যালকোহলিক। অর্থাৎ, অন্য দেশের মতো এখানে মদ বা অ্যালকোহল বিক্রি করার সুযোগ নেই।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বহির্বিশ্বে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত, ঠিক সেই ধরনের পানীয় এই ক্যাফেতে অ্যালকোহল ছাড়া পরিবেশন করা হয়। পরিবেশের দিক থেকেও এটি অন্যান্য দেশের বারের অভিজ্ঞতার সঙ্গে অনেকটাই মিল রাখে। এখানে নারী-পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগের সুযোগও রয়েছে।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে অ্যালকোহলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে সৌদি আরব ও কুয়েতে। ১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং তা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের।

এর আগে, ২০২৪ সালে অমুসলিম কূটনীতিকদের জন্য রিয়াদে একটি দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।

আলাদা প্রতিবেদনে ফ্রান্স-২৪ জানিয়েছে, অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশি কর্মীদের জন্য ও আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য চালু করা হবে।

দুটি দোকানই ২০২৬ সালে খোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি।

সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাহরানে নতুন আউটলেট ও বন্দরনগরী জেদ্দায় কূটনীতিকদের জন্য আরেকটি দোকান চালুর এই পদক্ষেপ সৌদি আরবকে আরও উন্মুক্ত করার প্রচেষ্টা। দেশটির কার্যত শাসক ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এসব পরিবর্তন ঘটছে।

 

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au