বিনোদন

চলে গেলেন গিটারিস্ট সেলিম হায়দার

  • 8:14 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ২৮ নভেম্বর- দেশের নন্দিত গিটারিস্ট ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার আর নেই। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের।

মাসখানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর নিয়মিত চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৪ নভেম্বর বাসায় ফিরেছিলেন তিনি। তবে ২৭ নভেম্বর তার অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফোয়াদ নাসের জানান, ‘আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

সেলিম হায়দার ছিলেন মূলত লিড গিটারিস্ট। দীর্ঘ ৫১ বছরের সংগীতজীবনে গিটারের পাশাপাশি বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কিবোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ। ফিডব্যাক ব্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন। তার সংগীত পরিচালনায় ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’– ফিডব্যাকের এই দুটি গান বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশের ব্যান্ড সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে গেলেন এই দক্ষ গিটারিস্ট। তার প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au