বিনোদন

প্রেমজীবনের ২৮ বছরে এসে অজয়-কাজলের অনুভূতি

  • 3:59 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ৩০ নভেম্বর- বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দম্পতির প্রায় ২৫ বছরের দাম্পত্যজীবন। তবে সম্প্রতি তাদের প্রেমজীবনের ২৮ বছর পূর্ণ হলো। ১৯৯৭ সালে ‘ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। সেই সিনেমার পরেই বিয়ের সিদ্ধান্ত নেন এ তারকা জুটি।

প্রেমজীবনের ২৮ বছরে এসে সেই ‘ইশ্ক হুয়া’ সিনেমার গানটির সঙ্গে অভিনেত্রীর একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন অজয় দেবগন। আর তা দেখেই গর্জে ওঠেন অভিনেত্রী।

অজয় সেই গানের প্রথম তিনটি বাক্যকে তিনটি ভিন্ন ছবিতে ভেঙে ব্যবহার করেছেন। প্রথম ছবিতে ‘ইশ্ক হুয়া’ লেখেন, সঙ্গে তার ও কাজলের ছবি। তার পরে ‘ক্যায়সে হুয়া’-র সঙ্গে তাদের বিয়ের ছবি। সবশেষে ‘আচ্ছা হুয়া’ লিখে সঙ্গে ছেলেমেয়েসমেত একটি ছবি শেয়ার করে নেন অভিনেতা।

আর তাতেই ফুঁসে উঠে কাজল লিখলেন— সবই হলো, কিন্তু তুমি তো পোষ্যের কথা ভুলে গেলে।

অভিনেত্রীর এমন খুনসুটিতে ভরা মন্তব্যে অনেক নেটিজেনই তাদের মিষ্টি জুটির তকমা দিয়েছেন। যদিও এক নেটিজেন একে ব্যাঙ্গাত্মক চোখে দেখেছেন। কারণটা অবশ্য অজয়ের করা একটি পুরোনো মন্তব্য। এর আগে এক সাক্ষাৎকারে অজয় দাবি করে বলেছিলেন— বর্তমান প্রজন্মের প্রেম খুবই গা-ছাড়া। এতে তেমন কোনো গভীরতা নেই। তাদের সময়ে প্রেমের মানে খুবই গভীর ও শক্তিশালী ছিল।

এর পরেই অজয় জানান, তিনি আজকাল শুধু পোষ্যদের প্রতিই ভালোবাসা অনুভব করতে পারেন। অভিনেতা বলেছিলেন, ভালোবাসা পাওয়ার মধ্যে এক অদ্ভুত সন্তুষ্টি রয়েছে। আমরা প্রেমে পড়লে যে অনুভূতি তৈরি হতো, নতুন প্রজন্মেরও সেই অভিজ্ঞতা হোক— এমনই চাইব।

আজকাল ওই মাপের ভালোবাসা শুধুই পোষ্যের প্রতি অনুভব করা যায়। এই ভালোবাসাই শর্তহীন হয়ে থাকে। প্রার্থনা করব— মানুষেরও এমন অনুভূতি হোক। তবে কি অজয়কে ওই মন্তব্যের জন্যেই ঘুরিয়ে খোঁচা দিলেন কাজল?

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au