সর্বশেষ

সৌদিতে ধরপাকড়ে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

  • 5:33 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের এই অভিযানে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ফাইল ছবি

মেলবোর্ন, ১ ডিসেম্বর- সৌদি আরবে বসবাস, শ্রম এবং সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে দেশজুড়ে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের এই অভিযানে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ১৩৪ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ১২৮ জন বসবাস আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সীমান্ত নিরাপত্তা ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন চার হাজার ৮২৬ জন। শ্রম আইন ভঙ্গের অভিযোগ রয়েছে তিন হাজার ১৮০ জনের বিরুদ্ধে। এই অভিযানের পর ২২ হাজার ৭১ জনকে নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। পাঁচ হাজার ৭৮ জনকে ভ্রমণ ব্যবস্থাপনার আওতায় পাঠানো হয়েছে এবং এক সপ্তাহে ১১ হাজার ৬৭৪ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার সময় আরও এক হাজার ৬৬৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপীয়, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার সময় ৩১ জন ধরা পড়ে।

অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থান দিয়ে সহযোগিতা করেছিলেন। বর্তমানে দেশটিতে মোট ৩১ হাজার ৯১ জন বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ এবং এক হাজার ৫৫৩ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হবে।

সূত্রঃ গালফ নিউজ

এই শাখার আরও খবর

এলচেকে হারিয়ে বার্সার কাছাকাছি যেতে চায় রিয়াল

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে এস্তাদিও মার্তিনেস ভালেরোতে স্বাগতিক এলচের মুখোমুখি হবে তারা।…

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই, ফের সতর্ক ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে উন্নত এআই প্রযুক্তি পারমাণবিক অস্ত্রের চেয়েও…

আফ্রিকার সবচেয়ে বড় শেয়ার বিক্রির উদ্যোগ ডাঙ্গোটের

নাইজেরিয়ার ধনকুবের আলিকো ডাঙ্গোটে তাঁর মালিকানাধীন বিশাল তেল শোধনাগারের প্রায় ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। এই শেয়ার বিক্রির মাধ্যমে সর্বোচ্চ…

ডাকযোগে ভোটে ট্রাম্পের নতুন বিধিনিষেধ আটকে দিল সুপ্রিম কোর্ট

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ চালুর পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আটকে দিয়েছে দেশটির…

ইরানকে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সহায়তার অভিযোগে রাশিয়ার ভিটিবি ব্যাংকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের একটি গোপন আর্থিক নেটওয়ার্কের সঙ্গে…

শিক্ষাব্যবস্থার সংকটে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সমস্যা এখন দেশের ভবিষ্যৎ দক্ষ মানবসম্পদ ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি করছে। পরীক্ষায় নকল, দুর্বল শিখনফল, মুখস্থনির্ভর পাঠ্যক্রম, কারিগরি শিক্ষার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au