সর্বশেষ

৫০ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে : এফএও

  • 2:46 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১ ডিসেম্বর- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করেছে যে আগামী কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক ক্ষুধার চিত্র আরও ভয়াবহ হতে পারে। সংস্থার হিসাব বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে অনাহারের ঝুঁকিতে পড়তে পারে ৫০ কোটির বেশি মানুষ। রোববার মস্কো কার্যালয়ের পরিচালক ওলেগ কোবিয়াকভ এই তথ্য তুলে ধরেন।

রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে তিনি বলেন, ক্ষুধাপীড়িত মানুষের বেশিরভাগই থাকবে আফ্রিকার বিভিন্ন দেশে। তার মতে, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং কৃষি খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এখন জরুরি।

কোবিয়াকভ জানান, বিশ্ব এখনও দুর্ভিক্ষ প্রতিরোধে যথেষ্ট প্রস্তুত নয়। সশস্ত্র সংঘাত, জলবায়ুজনিত দুর্যোগ, কোভিড–১৯ পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধির মতো কারণগুলো একসঙ্গে চাপ বাড়াচ্ছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষ দ্রুতই খাদ্য নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

এফএওর পর্যবেক্ষণে গাজা, সুদান, দক্ষিণ সুদান, হাইতি ও মালিকে বর্তমানে সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু গাজাতেই প্রায় ২০ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে ভুগছে এবং অনাহারের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

সংস্থার সর্বশেষ প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর অক্টোবরের হিসাবে বৈশ্বিক খাদ্যমূল্য সামান্য কমেছে। চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমলেও মাংসের দাম বেড়েছে। ফুড প্রাইস ইনডেক্স সেপ্টেম্বরে নেমে এসেছে ১২৮.৮ পয়েন্টে, যা আগের মাসের তুলনায় কিছুটা কম হলেও সংকট কাটার লক্ষণ নয়।

বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও সরবরাহব্যবস্থার চাপ বিবেচনায় এফএও বলছে, এখনই উদ্যোগ না নিলে ক্ষুধায় ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au