বিনোদন

একই সিনেমায় অক্ষয়, সাইফ ও যিশু

  • 6:45 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৩৭ বার

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক নির্মিত হিন্দি ছবি ‘হাইওয়ান’, যা মালয়ালম ব্লকবাস্টার ‘ওপ্পাম’র অফিসিয়াল রিমেক। এই ছবিতে যিশু অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলি খান।

ছবিটি থ্রিলার–রহস্যে ভরপুর। যিশুর চরিত্রটি কী—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে যিশু অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলো’-তেও অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ঐতিহাসিক ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এ ‘নিত্যানন্দ’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

মূল মালয়ালম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন মোহনলাল। হিন্দি রিমেকে ১৭ বছর পর আবার পর্দা ভাগ করছেন অক্ষয় ও সাইফ—যারা এর আগে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ‘তাশান’–এর মতো হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে, নতুন ছবিতে অক্ষয় খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে।

ছবির ঘোষণা হয়েছিল ২০২৪ সালে; শুটিং শুরু হয় চলতি বছরের আগস্টে এবং বেশির ভাগ অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। যিশুর শুটিং সম্পন্ন হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সব মিলিয়ে ২০২৬ সালেই বলিউডে শক্তিশালী রিটার্ন করতে চলেছেন যিশু সেনগুপ্ত।

সূত্র : আনন্দবাজার

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au