বিনোদন

নতুন এক পোস্টে আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ

  • 8:25 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
মেলবোর্ন, ৭ ডিসেম্বর- বর্তমান সময়ের তারকাদের অনেকেই সামাজিকমাধ্যমে বেশ সরব। বিশেষ করে ফেসবুকে প্রকাশ করেন কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে।

এবার নতুন এক পোস্টে সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ লেখেন, ‘বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন।’

ফারিণের ওই পোস্টে ৪০ হাজারের বেশি রিয়াকশন পড়েছে। এছাড়া প্রায় তিন হাজার মন্তব্য রয়েছে। তবে মন্তব্যের বেশিরভাগই নেতিবাচক।

বলে রাখা যায়, সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ফারিণের ‘মন গলবে না’ শিরোনামে গান। মূলত গানের প্রচারণায় ফারিণ লিখেছেন, ‘বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন।’

‘মন গলবে না’ প্রকাশের মধ্য দিয়ে প্রযোজক নাম লিখিয়েছেন তাসনিয়া ফারিণ। ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে ফারিণের প্রযোজিত প্রথম গানটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে।

গানটি লিখেছেন গীতিকার কবির বকুল, আর সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন ফারিণ ও ইমরান দুজনই। ভিডিওতেও হাজির হয়েছেন তারা; নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au