সর্বশেষ

বেনিনে অভ্যুত্থান চেষ্টা, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • 12:44 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- আফ্রিকার দেশ বেনিনে সেনাবাহিনীর একটি অংশ প্রেসিডেন্ট প্যাট্রিস তালোনকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার সকালে রাষ্ট্রীয় টেলিভিশন দখলে নিয়ে বিদ্রোহী সেনাসদস্যরা নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন নামে পরিচয় দেন এবং দাবি করেন তালোন আর দেশের প্রেসিডেন্ট নন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল তিগ্রি পাসকাল। তিনি বলেন, দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এই ঘোষণা আসার কিছুক্ষণ পরই প্রেসিডেন্ট কার্যালয় জানায়, প্যাট্রিস তালোন নিরাপদে আছেন এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে।

বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আদজাদি বাকারি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, এটি একটি অভ্যুত্থান প্রচেষ্টা হলেও ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করা হলেও রাজধানী কোটোনুতে সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবিসির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বাসভবনের কাছে ক্যাম্প গেজো এলাকায় লাইভ অ্যামুনিশনের গুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দারা ঘরে আশ্রয় নেন এবং চারপাশে নিরাপত্তা তৎপরতা বাড়তে থাকে। পরে সেনাবাহিনীর বিদ্রোহী অংশ রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে নিজেদের অবস্থান তুলে ধরে।

ঘটনার পর প্রেসিডেন্ট ভবনের চারপাশে নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় এলাকায় চলাচল সীমিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফ্রান্স দূতাবাস বেনিনে অবস্থানরত নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাস বলছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত সতর্ক থাকার বিকল্প নেই এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।

সূত্র: আল-জাজিরা

এই শাখার আরও খবর

দুই যুবক কি আসলেই খুনি, নাকি জানতেন গুরুত্বপূর্ণ তথ্য?

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা, বিভিন্ন…

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৭ অনুষ্ঠিত হবে ভারতে। আয়োজক হওয়ার দৌড়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ভারতকে বেছে নিয়েছে আন্তর্জাতিক…

কঙ্গোতে ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে,…

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০-এর বেশি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী দেশের…

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা…

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au