বিনোদন

আবারও বিতর্কের কেন্দ্রে শাহরুখপুত্র আরিয়ান খান

  • 4:05 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান আবারও বিতর্কের কেন্দ্রে। বেঙ্গালুরুর এক নাইটক্লাবে জনতার উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবী। অভিযোগের পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ঘটনা ঘটেছে ২৮ নভেম্বর। জানা যায়, অশোকনগর এলাকার একটি পাব-এ বন্ধুদের সঙ্গে পার্টিতে ছিলেন আরিয়ান। সেখানেই জনতার দিকে বাজে অঙ্গভঙ্গি দেখানোর অভিযোগ ওঠে। ঘটনাটির একটি ভিডিওও ছড়িয়ে পড়ে অনলাইনে, যা ভাইরাল হওয়ার পর আরিয়ানের আচরণ নিয়ে নিন্দার ঝড় বইছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা জমির আহমেদের ছেলে জায়েদ খান, তিনি ঘটনার সময় আরিয়ানের সঙ্গে ছিলেন। জায়েদ দাবি করেছেন আরিয়ান কাউকে লক্ষ্য করে কোনো অশালীন ইশারা করেননি। ভিডিওটি ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

ইতোমধ্যে বেঙ্গালুরু পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী আইনজীবী দাবি করেছেন, জনসমক্ষে এমন আচরণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দেয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au