বাংলাদেশ

১৭ মাস ধরে বন্ধ দেশের একমাত্র গণহত্যা জাদুঘর

  • 2:59 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:২১৪ বার
খুলনায় গত বছর ৫ আগস্টের পর দেশের একমাত্র গণহত্যা জাদুঘরের প্রধান ফটক টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- খুলনায় দেশের একমাত্র গণহত্যা জাদুঘর প্রায় দেড় বছর ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ২০২৪ সালের জুলাইয়ে কারফিউ ও সংস্কারকাজের অজুহাতে জাদুঘরটি বন্ধ করা হয়। গণঅভ্যুত্থান-পরবর্তী অস্থিরতার মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রধান ফটক টিন ও বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে ১৭ মাস পেরিয়ে গেলেও সেই ফটক আর খোলা হয়নি। জাদুঘরের মূল্যবান নিদর্শনগুলোও এখন অবহেলায় নষ্ট হওয়ার ঝুঁকিতে।

সাউথ সেন্ট্রাল রোডে নির্মিত আধুনিক ছয়তলা জাদুঘরটি ২০২৪ সালের মে মাসে উদ্বোধনের এক মাস পরই বন্ধ হয়ে যায়। সেখানে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধের চিঠিপত্র, পোশাক, অস্ত্র, নির্যাতনের সরঞ্জাম, তিন শতাধিক ছবি, ভিডিও এবং অসংখ্য আর্কাইভ নথি। জাদুঘর-সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতা বন্ধ হয়ে যাওয়ায় রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে। অনুদান না পাওয়ায় কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে এবং বছরের পর বছর পড়ে থেকে নিদর্শনগুলো ক্ষতির মুখে পড়েছে।

১৯৭১ সালের গণহত্যার ইতিহাস নথিবদ্ধ করার লক্ষ্যে ২০১৪ সালে খুলনায় ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ গড়ে তোলা হয়। পরে সরকার ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ দেয় এবং জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে ৩২ কোটি টাকার আধুনিক ভবন তৈরি করা হয়। দেশের ভেতর এবং এশিয়ায় এমন উদ্যোগ এটিই প্রথম।

জাদুঘরটি ঘুরে দেখা যায়, প্রবেশমুখে রয়েছে প্লাটিনাম জুট মিলের সেই বয়লার যেখানে মুক্তিযুদ্ধের সময় জীবন্ত মানুষ পুড়িয়ে মারা হয়েছিল। ফটক বন্ধ থাকায় টেরাকোটাসহ বিভিন্ন স্থাপনা অযত্নে পড়ে আছে। শহীদদের চিঠি থেকে শুরু করে বিরল নথিপত্র সবই এখন তালাবদ্ধ কক্ষে সুরক্ষাহীন অবস্থায় রয়েছে।

ট্রাস্টি সম্পাদক ডা. বাহারুল আলম জানান, রাজনৈতিক কারণে অনুদান বন্ধ হয়ে গেছে। জাদুঘর চালাতে বছরে কমপক্ষে ৬০ থেকে ৬৫ লাখ টাকা প্রয়োজন, কিন্তু কোনো উৎস থেকেই অর্থ আসছে না। তাঁর দাবি, জাদুঘরটিকে আবার চালু করার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন, তবে আশানুরূপ সাড়া মেলেনি।

মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর কমান্ডার মনিরুজ্জামান মনি বলেন, জাদুঘরটি জাতীয় জাদুঘরের তত্ত্বাবধানে সরকারিভাবে পরিচালনা করা উচিত। ট্রাস্টি বোর্ড নিয়ে কিছু বিতর্ক থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার স্বার্থে প্রতিষ্ঠানটি দ্রুত খুলে দেওয়ার প্রয়োজন রয়েছে।

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে এরই মধ্যে দেড় বছর পেরিয়ে গেছে এবং দেশের একমাত্র গণহত্যা জাদুঘরটি এখনও অচল অবস্থায় পড়ে আছে।

সুত্রঃ সমকাল

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au