সর্বশেষ

ওয়ানডে র‍্যাংকিংয়ে সবার উপরে রোহিত শর্মা ও বিরাট কোহলি

  • 10:53 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক ওয়ানডে র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের পর তার রেটিং দাঁড়িয়েছে ৭৮১, যা তাকে বিশ্বসেরা ওয়ানডে ব্যাটার হিসেবে শীর্ষে রেখেছে।

তবে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বিরাট কোহলির। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে নম্বর ৪ থেকে উঠে সরাসরি নম্বর ২-এ জায়গা করে নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে তিন ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে ৩০২ রান, যার মধ্যে আছে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক। স্ট্রাইক রেট ১১৭.০৫, গড় ১৫১—তার এই অসাধারণ ফর্মই ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জেতানোর পাশাপাশি র‍্যাংকিংয়েও বড় পরিবর্তন এনেছে। কোহলির বর্তমান রেটিং ৭৭৩।

সিরিজে রোহিতও ছিলেন অসাধারণ ছন্দে। দুটি অর্ধশতকে ১৪৬ রান করে নিজের শীর্ষস্থানকে আরো পোক্ত করেছেন ভারতীয় অধিনায়ক।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au