সর্বশেষ

বিপিএলে খেলতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হায়দার আলী

  • 11:05 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্যাটার হায়দার আলীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেপ্টেম্বরে ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। এমনকি ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত হওয়ার পরও নিষিদ্ধ ছিলেন তিনি।

পিসিবি নিশ্চিত করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ৯ জনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে তারা। এদের মধ্যে আছেন হায়দার। বোর্ডের এক সূত্র বলেছেন, ‘২৩ জানুয়ারি পর্যন্ত খেলতে অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন।

তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে। তবে বিষয়টি আদালতে পাঠানো কিংবা ক্রিকেটারকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর ম্যানসিটি পুলিশ এই মামলা বন্ধ করে দেয়।

বিপিএলে খেলতে পিসিবির এনওসি পাওয়া অন্য খেলোয়াড় হলেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফাই ও এহসানউল্লাহ।

তবে উমর আকমলকে এনওসি দেয়নি বোর্ড। সিদ্ধান্তে কারণ জানতে তিনি বোর্ডের কাছে আবেদন করেছেন, ‘আমি কারণ জানি না। কিন্তু খুব ভালো চুক্তি হারালাম। কারণ এনওসির জন্য বোর্ড আমার আবেদন খারিজ করে দিয়েছে।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au