মেলবোর্ন ১০ ডিসেম্বর-সর্বোচ্চ ভিত্তিমূল্যে নিলামে নাম উঠে গেছে মুস্তাফিজুর রহমানের। আসন্ন আইপিএলের মিনি নিলামে এবার মুস্তাফিজকে নিয়ে বেশ কাড়াকাড়ি হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। বিশেষ করে গেল আসরের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে অন্তর্ভুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস। সেবার মুস্তাফিজের কাছ থেকে যেমন পারফর্ম আশা করেছিল ঠিক তেমনটাই পেয়েছিল দিল্লি। এবং কি আইএলটি টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়েও দারুণভাবে খেলে যাচ্ছেন মুস্তাফিজ। দিন দিন দিল্লি ক্যাপিটালসের ভরসার নাম হয়ে যাচ্ছেন ফিজ। আর এদিকে এবারের মিনি নিলামে দিল্লি ক্যাপিটালসের হাতে আছে ২১ কোটি ৮০ লাখ টাকা। এখন দেখার বিষয় নিলামে মুস্তাফিজের প্রতি যদি দিল্লি ক্যাপিটালস আগ্রহ দেখায় তাহলে তারা এই ২১ কোটি ৮০ লাখ টাকার মধ্যে কত টাকা খরচ করতে পারেন ফিজের জন্য।
তবে চেন্নাই সুপার কিংস যদি তাদের পরিকল্পনায় কোন পরিবর্তন আনে তাহলে সম্ভাবনা আছে তারাও নিলামে মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখাতে পারে। চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ৪৩ কোটি ৪০ লাখ রূপি। ওদিকে চেন্নাই সুপার কিংস তাদের অন্যতম সেরা পেস বোলার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। মাথিসা এবং মুস্তাফিজ যে আসরে একসাথে চেন্নাইয়ের হয়ে খেলেছিল সেই আসরে চেন্নাইয়ের বোলিং লাইন আপ দুর্দান্ত ছিল। এখন দেখার বিষয় নিলামে মাথিসা নাকি মুস্তাফিজ কাকে নিয়ে দর কষাকষি করে চেন্নাই।
এদিকে আইপিএলে যে ফ্রাঞ্চাইজির হাত ধরে মুস্তাফিজের অভিষেক হয়েছিল সেই সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে রয়েছে এবার ২৫ কোটি ৫০ লাখ রুপি। বর্তমানে ডেথ ওভারে অন্যতম সফল ও কার্যকরী বলার মুস্তাফিজুর রহমান। তাই তো নিজেদের বোলিং লাইন আপ উন্নত করার ক্ষেত্রে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ আগ্রহ প্রকাশ করতে পারে মুস্তাফিজ প্রতি।
এবারের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। বলাই যায় আইপিএলের এই মেনে নিলামে সবাই যে দল পাবে, এমন কোন কথা নেই। তবে যাদের ভিত্তিমূল্য সর্বোচ্চ পর্যায়ে আছে তাদেরকে নিয়ে এবার বেশ কারাকারি হতে পারে নিলামে। আর সেই সর্বোচ্চ মূল্যের তালিকায় বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। এখন তাকে নিয়ে কোন ফ্রাঞ্চাইজি কত আগ্রহ দেখায় সেটাই দেখার বিষয়।