সর্বশেষ

বিপিএল মাতাতে আসছেন যেসব সুন্দরীরা

  • 11:41 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
বিপিএলে ধারাভাষ্য প্যানেলে থাকবেন রিধিপা পাঠক ও জয়নব আব্বাস৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-আসন্ন বিপিএলকে আরও জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর হতে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে তারকাবহুল ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আয়োজকরা। এবার, দুই উপস্থাপিকার নামও প্রকাশ করেছে বিসিবি।

বিপিএলের এবারের আসরে উপস্থাপিকা হিসেবে থাকছেন পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ বিষয়টি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

এবারের বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও রয়েছে চমক। রমিজ রাজা, সমন্বয় ঘোষ, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, ড্যানি মরিসন, স্যামুয়েল বদ্রি, আতাহার আলী খান, শামীম আশরাফ, মাজহার উদ্দিন অমি ও জেমি কক্সের মতো খ্যাতনামা ধারাভাষ্যকাররা মাতিয়ে রাখবেন বিপিএলকে।

আইএল টি-টোয়েন্টি থাকায় শুরুর দিকে সবাইকে পাওয়া না গেলেও আইএল টি-টোয়েন্টি শেষে পুরো ধারাভাষ্য প্যানেলকে পাওয়া যাবে। সিলেটে বিপিএল শুরু হওয়ার পর সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au