সর্বশেষ

ভারতকে হারানোর পুরস্কার ৭ লাখ টাকা করে পেলেন হামজারা

  • 11:55 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছিল। ২২ বছর পর বাংলাদেশ সিনিয়র ফুটবল পর্যায়ে ভারতীয় দলকে হারাল। এশিয়ান কাপে মূল পর্বে উঠতে ব্যর্থ হলেও এই জয়ের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন। ২২ দিন পর সেই পুরস্কারের অর্থ পেয়েছেন ফুটবলাররা।

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক প্রশিক্ষণ লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ম্যানেজার আমের ৭ লাখ করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য ৫ লাখ টাকা করে পেয়েছেন।

বাংলাদেশ দলের অন্যতম অংশ টিম অ্যাটেনডেন্ট মো. মহসীন। ২০০৩ সালে সাফের সেমিফাইনালে ভারত বধের ম্যাচেও তিনি ছিলেন দলের সঙ্গে। ২২ বছর পরের জয়েও তিনি ছিলেন। দলের নিবেদিত প্রাণ এবং স্বল্প আয়ের মহসীন আর্থিক পুরস্কার পাননি। শুধু তিনি নন, দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলামও টাকা পাননি। ভিডিও অ্যানালিস্টের তথ্য-উপাত্তের ভিত্তিতেই কোচ পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন। টিম অ্যাটেনডেন্ট, ভিডিও অ্যানালিস্টের পাশাপাশি মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তারও এই পুরস্কারের তালিকায় নেই।

জাতীয় দলের ম্যানেজার আমের বোনাস নিয়ে বলেন, ‘ফেডারেশন থেকে ৪০ জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল, তাদের নামও ছিল। কারণ তারা দলের অংশ। আমরা এনএসসিতে ৩০ জনের চেক পেয়েছি। ’ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বোনাস বন্টন প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘যারা ভারত ম্যাচের দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অবদান রেখেছে তাদেরকেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারকরা বিবেচনা করেছে।’

বাংলাদেশ নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। এশিয়া কাপে উঠা দলকে দেওয়া হয় ৫০ লাখ টাকা। দুই ক্ষেত্রে তাদের টিমের মিডিয়া ম্যানেজার, ভিডিও অ্যানালিস্ট, ডাক্তার পেলেও পুরুষ দলের ক্ষেত্রে সেটা হয়নি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া দেশের কোনো ক্রীড়া ফেডারেশন এমনকি জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়েরও পুরস্কারের সুনির্দিষ্ট নীতিমালা নেই।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au