সর্বশেষ

গ্র্যামি পুরস্কারে মনোনীত গায়ক নিহত, ছেলে গ্রেফতার

  • 4:30 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত অপেরা ও গসপেল গায়ক জুবিল্যান্ট সাইকস তার ক্যালিফোর্নিয়ার বাড়িতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। এ ঘটনায় জড়িতের সন্দেহে মঙ্গলবার তার ৩১ বছর বয়সী ছেলে মিকা সাইকসকে গ্রেফতার করেছে পুলিশ।

সান্তা মনিকা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার রাতে তাদের কাছে ৯১১ থেকে একটি কল আসে, যাতে বাড়িতে একটি আক্রমণের খবর দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা সান্তা মনিকার সেই বাড়িতে গিয়ে জুবিল্যান্ট সাইকসকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসকরা এসে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, সাইকসের ছেলে মিকা সেই বাড়িতেই ছিলেন এবং কোনো বাধা ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় ব্যবহৃত একটি অস্ত্রও পুলিশ উদ্ধার করেছে এবং বর্তমানে তদন্ত চলছে।

পুলিশ বিবৃতিতে বলেছে, ঘটনার পারিপার্শ্বিকতা এখনো তদন্তাধীন। সন্দেহভাজনকে হত্যার অভিযোগে আটক করা হবে এবং মামলাটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে বিবেচনার জন্য পেশ করা হবে।

এ ঘটনায় মিকা সাইকসের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১৯৫৪ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন জুবিল্যান্ট সাইকস। তিনি তার কর্মজীবনে বিশ্বের নামীদামি মঞ্চে গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে মেট্রোপলিটন অপেরা, ডয়চে অপেরা বার্লিন, কার্নেগি হল, লন্ডনের বার্বিকান সেন্টার, কেনেডি সেন্টার, অ্যাপোলো থিয়েটার এবং হলিউড বোল।

২০১০ সালে লিওনার্ড বার্নস্টাইনের মাস অপেরায় ‘সেলিব্র্যান্ট’ চরিত্রে দুর্দান্ত পরিবেশনার জন্য গ্র্যামি পুরস্কারে সেরা ক্লাসিক্যাল অ্যালবাম বিভাগে মনোনীত হন তিনি।

ছোটবেলায় সোপরানো এবং পরে বারিটোন হিসেবে গান গেয়েছেন সাইকস। তিনি অপেরা ছাড়াও জ্যাজ এবং গসপেল সংগীতেও পারদর্শী ছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au