সর্বশেষ

জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

  • 2:07 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ ডিসেম্বর-বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তি বাড়ানো শুরু করেছিল। যদিও নিলাম শেষে তাদের দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

পরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এদিন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন নোয়াখালি ফ্র্যাঞ্চাইজির মালিকও।

নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতনকে দলের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। যেটা বাস্তবতা জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট আছে আমরা চেষ্টা করব তাদেরকে নেওয়ার (দেওয়ার অধিনায়কত্ব)। তবে অধিনায়ক হিসেবে তো দুই তিনটা চয়েজ আছে আমাদের। যেহেতু কোচ আছে খালেদ মাহমুদ সুজন। আমাদের একটা প্ল্যান আছে ওনাকে আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমাদের সৌম্য সরকারও আছে।’

২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au