সর্বশেষ

র‍্যাংকিংয়ে ৮ ধাপ অবনমন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের

  • 2:19 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ ডিসেম্বর-চার মাসের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ নারী ফুটবল দল। গত আগস্টে ২৪ ধাপ এগানো ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা ফিফা র‌্যাংকিংয়ে এবার পিছিয়েছে ৮ ধাপ।

তাতে ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১১২ নম্বরে। আগে ছিল ১০৪ নম্বর।
বাংলাদেশের নতুন রেটিং পয়েন্ট ১১৬৭.৬১১।

অবনতির পেছনে বাংলাদেশের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স দায়ী। গত ৪ মাসে চার ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠের ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের বিপরীতে আজারবাইজানের কাছে হেরেছে ২-১ ব্যবধানে।

এর আগে গত অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলের তিক্ত স্বাদ পান ঋতুপর্ণারা।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে ভারত-নেপাল। ৬৭ নম্বন নিয়ে শীর্ষে থাকা ভারতের বিপরীতে নেপাল আছে ৮৯ নম্বরে। অন্যদিকে এশিয়ার মধ্যে শীর্ষে আছে ৮ নম্বরে থাকা জাপান।

সবমিলিয়ে বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষে আছে স্পেন।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au