সর্বশেষ

ম্যানইউতে যাচ্ছেন রামোস

  • 3:34 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ ডিসেম্বর-মেক্সিকোর মোন্তের্রের সাথে চুক্তি নবায়ন না করে আনুষ্ঠানিকভাবে ফ্রি এজেন্ট হয়েছেন কিংবদন্তি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। বয়স প্রায় ৪০ ছুঁই-ছুঁই হলেও এখনই অবসরের প্রশ্ন তুলতে নারাজ তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম কাডেরা সার দাবি করেছে—রেড ডেভিলসরা জানুয়ারি ২০২৬ থেকে তাকে দলে ভেড়ানোর জন্য প্রস্তাব পাঠিয়েছে।

রামোসের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের প্রতি ইউনাইটেডের আগ্রহের কারণ স্পষ্ট। রক্ষণভাগে প্রচুর প্রতিভাবান ফুটবলার থাকলেও নেতৃত্বে ঘাটতি অনুভব করছে ওল্ড ট্র্যাফোর্ড। সেই শূন্যতা পূরণে রামোসকে আদর্শ সমাধান হিসেবেই দেখা হচ্ছে।

ইউনাইটেডের পাশাপাশি ইতালিতেও নাম উঠেছে রামোসের। বিশেষ করে এসি মিলান, যেখানে আবার দেখা মিলতে পারে রিয়াল মাদ্রিদে তার পুরোনো সতীর্থ লুকা মদ্রিচের। চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই সৌভাগ্যবান জুটি যদি মিলানে আবারও একত্র হয়, তবে তা হবে পুরো ইউরোপিয়ান ফুটবলের জন্যই আলোচনার কেন্দ্রবিন্দু।

রামোস প্রমাণ করে দিয়েছেন যে বয়স তার উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারেনি। ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সই তার সাম্প্রতিক উদাহরণ। নকআউট পর্যন্ত লড়াই করে দলকে টেনে নিয়ে গেছেন তিনি। ফলে ইউরোপে ফেরার আকাঙ্ক্ষা একদমই অবাস্তব নয়।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au