সর্বশেষ

আসিফ মাহমুদকে নিয়ে যা বলল বিসিবি

  • 3:38 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৭৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ ডিসেম্বর- সম্প্রতি পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুল বলেন, ‘ক্রিকেট–সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে যে স্পষ্টতা ও উদ্যমের সঙ্গে আসিফ মাহমুদ কাজ করেছেন, আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। অবকাঠামো শক্তিশালী করা হোক, পরিচালনাগত বাধা অতিক্রমে সহায়তা করা হোক বা বোর্ডকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে নিশ্চিত করা—গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে তার দিকনির্দেশনা ছিল অত্যন্ত মূল্যবান।’

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। বুলবুলের বিশ্বাস, ড. আসিফ নজরুল তার নতুন দায়িত্বে দেশের ক্রীড়া অঙ্গনে ইতিবাচক অগ্রগতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বুলবুল বলেন, ‘আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। জনসম্পৃক্ত কাজে তার অভিজ্ঞতা এবং ক্রীড়ার প্রতি দীর্ঘদিনের আগ্রহ আমাদের আস্থা দেয় যে তিনি ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করতে গঠনমূলক ভূমিকা রাখবেন।’

‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এবং আমরা আশা করি তিনি প্রতিটি স্তরে উচ্চমান অর্জনের পথে আমাদের পাশে থাকবেন।’

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au