বিশ্ব

সীমান্ত সংঘাতের মধ্যেই সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী

  • 5:19 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
২০২৩ সালের অগাস্টের পর থেকে আনুতিন থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত সংঘাতের মধ্যেই সংসদ ভেঙে দিয়েছে থাই প্রধানমন্ত্রী। প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়তে থাকায় এবং প্রাণহানির ঘটনা ঘটায় প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল রাজকীয় ডিক্রি জারি করে সংসদ ভেঙে দেন। ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হবে।

শুক্রবার প্রকাশিত ডিক্রিতে আনুতিন জানান, মাত্র তিন মাস আগে সংখ্যালঘু সরকার গঠনের পর থেকেই তার প্রশাসন সীমান্তে প্রাণঘাতী সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগসহ নানা চ্যালেঞ্জ সামলাচ্ছে। তার ভাষায়, সংসদ ভেঙে দেওয়া জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উপযুক্ত উপায়।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা আনুতিন ২০২৩ সালের অগাস্টের পর থেকে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। সেপ্টেম্বর ক্ষমতায় আসার সময়ই তিনি জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাম্প্রতিক অনাস্থা ভোটের আশঙ্কা সামনে রেখে তিনি সেই সময় আরও এগিয়ে আনেন।

দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে গত মাসে আনুতিন ও তার ভূমজাইথাই পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু হয়। এই চাপের মধ্যেই কম্বোডিয়ার সঙ্গে আবারও সীমান্তে সংঘর্ষ শুরু হয়। সাম্প্রতিক সংঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ স্থানচ্যুত হয়েছে।

রাজা মাহা ভাজিরালংকর্নের অনুমোদিত ডিক্রিতে আনুতিন লিখেছেন, সরকার সব ধরনের প্রশাসনিক উপায় প্রয়োগ করে জরুরি পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও দেশ পরিচালনায় স্থিতিশীলতা প্রয়োজন। সংখ্যালঘু সরকার হিসেবে জটিল রাজনৈতিক বাস্তবতায় তার প্রশাসন ধারাবাহিক ও কার্যকরভাবে কাজ করতে পারছিল না বলে মন্তব্য করেন তিনি।

সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আসে এমন সময়ে যখন আনুতিনের সরকারকে টিকিয়ে রাখা সবচেয়ে বড় সমর্থক পিপলস পার্টি তার পাশ থেকে সরে দাঁড়ায়। তরুণসমর্থিত এই প্রগতিশীল দল ও ভূমজাইথাই পার্টি মতাদর্শগতভাবে বিপরীত মেরুতে। তবে শর্তসাপেক্ষে তারা আনুতিনকে সমর্থন দিয়েছিল। তাদের দাবি ছিল সামরিক বাহিনী প্রণীত সংবিধানের সংস্কার এবং চার মাসের মধ্যে সংসদ ভেঙে দেওয়া। পিপলস পার্টির অভিযোগ, ভূমজাইথাই এই চুক্তি রক্ষা করেনি। শুক্রবার অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল দলটি। তার আগের দিন তারা প্রধানমন্ত্রীকে সংসদ ভাঙার আহ্বানও জানায়।

সংসদ ভাঙার পর ভূমজাইথাই পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বার্তা দিয়েছে, যেখানে বলা হয়েছে, ভোটকেন্দ্রে দেখা হবে।

গত এক বছর ধরে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। আদালত এ সময়ে দুইজন প্রধানমন্ত্রীকে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পদচ্যুত করেছে। আনুতিনের আগে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়, কারণ ফাঁস হওয়া এক ফোন কলে তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে “চাচা” বলে ডাকেন এবং থাই সেনাবাহিনীর সমালোচনা করেন। তার আগের প্রধানমন্ত্রী স্রেত্তা থাভিসিনকেও বরখাস্ত করা হয়, অভিযোগ ছিল তিনি এমন একজন সাবেক আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছিলেন যিনি আগে কারাবন্দি ছিলেন।

থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি এখন আবারও অনিশ্চয়তায়। সামনে ঘোষণা আসছে নির্বাচনের তারিখ, আর দেশজুড়ে বাড়ছে উত্তেজনা।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলার দাবি, নতুন করে উত্তেজনা

মেলবোর্ন, ৬ জুন- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়,…

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au