সর্বশেষ

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় বিশ্বকাপে ২ দলকে নিয়ে বিপাকে ফিফা

  • 2:35 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ডিসেম্বর-দেশের নিরাপত্তার উপর হুমকি কারণ দেখিয়ে গত ৪ জুন ১২টি দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কবলে পড়েছেন ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে হতে চলা ম্যাচগুলোর দর্শকরা। বিপাকে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

বিশ্বকাপ টিকিটের আবেদন গ্রহণ শুরু হয়েছে এরই মধ্যে ।
ওয়েবসাইটে গিয়ে যে কেউ করতে পারছেন আবেদন। নিষেধাজ্ঞা তালিকায় থাকা ইরান ও হাইতির ফুটবলভক্তরা এ নিয়ে ভুগছেন অনিশ্চয়তায়। শেষপর্যন্ত টিকিট পাবেন কিনা এটাই এখন দুদেশের দর্শকদের শঙ্কা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ হলেও গ্রুপপর্বে ইরান ও হাইতির সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও ইরান ও হাইতি ফুটবল দল যুক্তরাষ্ট্রে যেতে পারবে। নির্বাহী আদেশ দিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে। এরমধ্যে ক্রীড়া দল আছে। খেলোয়াড় ছাড়াও কোচ, টিম স্টাফ এবং তাদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।

নিষেধাজ্ঞায় থাকা অন্য দেশগুলো হচ্ছে সোমালিয়া, সুদান, আফগানিস্তান, মিয়ানমার, চাঁদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, ইয়েমেন, ইকুয়েটোরিয়াল গিনি।

ইরান ও হাইতির দর্শকদের বিষয়ে ফিফা এখন পর্যন্ত সুস্পষ্ট কোন অবস্থান জানায়নি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রশ্ন পাঠিয়েছিল স্প্যানিশ দৈনিক ডায়ারিও এএস। জানতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন ও ফিফা ইরান-হাইতি থেকে দর্শকদের নিজ দেশের খেলা দেখার সুযোগ করে দিতে কোন ব্যবস্থা নেবে কিনা। ফিফা এখনও কোন জবাব দেয়নি।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au