সর্বশেষ

২০৩০ সাল পর্যন্ত আনচেলত্তিকে চায় ব্রাজিল

  • 2:45 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ডিসেম্বর-কার্লো আনচেলত্তিকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচের কাজে সন্তুষ্ট সিবিএফ তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখার কথা ভাবছে।

গত মে মাসে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। বর্তমানে তার চুক্তি রয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খুব শিগগিরই তার সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ, যার মেয়াদ বাড়িয়ে নেওয়া হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ৬৬ বছর বয়সী এই কোচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো নেইমারকে জাতীয় দলে না ফেরানো। সাবেক পিএসজি তারকা ব্রাজিলের ফুটবলে বড় প্রভাবশালী হলেও, পুরোপুরি ফিট না হলে তাকে দলে রাখা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদ, এসি মিলান, জুভেন্টাস, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে কোচিং করানো আনচেলত্তির বিশাল অভিজ্ঞতা রয়েছে। তার অধীনে এখনও ব্রাজিল তাদের সেরা রূপে না ফিরলেও, মাঠের খেলায় ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। সিবিএফের বিশ্বাস, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আবার শীর্ষে ফেরানোর জন্য আনচেলত্তিই সবচেয়ে উপযুক্ত মানুষ।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au