সর্বশেষ

আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসুচনা বাংলাদেশের

  • 12:23 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ডিসেম্বর- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে ২৮৩ রানের পুঁজি পায় আফগানরা। জবাবে খেলতে নেমে জাওয়াদ আবরারের ৯৬ ও রিফাত বেগের ৬২ রানের ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা।

বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতেই জাওয়াদ ও রিফাত ১৫১ রানের জুটি গড়েন। এক পর্যায়ে মনে হচ্ছিল ১০ উইকেট হাতে রেখেই হয়তো জয় পাবে বাংলাদেশ। তবে দ্রুত বেশ রিফাত ও জাওয়াদের উইকেট হারালে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশের দুই ওপেনারকেই ফিরিয়েছেন রুহউল্লাহ আরব।

তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী মিলে বাংলাদেশের হাল ধরেন। তারা জুটি গড়েন ৬৬ রানের। কালাম ফিরেছেন ২৯ রান করে। তাকে আউট করেন খান আহমদজাই। আর অধিনায়ক আজিজুল আউট হন খাতির স্ট্যানিকজাইয়ের শিকার হয়ে।

শেষদিকে এক ওভারে ২ রান আউটে বাংলাদেশের জয় নিয়ে শঙ্কা জাগে। ২ রান করা মোহাম্মদ আব্দুল্লাহ। সামিউন বশির রাতুল ফেরেন কোনো রান করার আগেই। দলের যখন ১ রান দরকার তখন আউট হয়ে যান ১৩ রান করা শেখ পারভেজ জীবনও। তবে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন রিজান হোসেন। তিনি অপরাজিত ১৩ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ২১ রান।

দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সাদ ইসলাম রাজিন। ডানহাতি পেসারের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন ১৩ বলে ৩ রান করে। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তুলে শুরুর ধাক্কা সামাল দেন ফায়সাল এবং ওসমান। ৫০ বলে ৩৪ রান করা ওসমানের বিদায়ে ভাঙে ৬৬ রানের জুটি।

বাঁহাতি স্পিনার রাতুলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ওসমান। উজাইরউল্লাহর সঙ্গে জুটি গড়ার পাশাপাশি ৫৯ বলে হাফ সেঞ্চুরি করে তিন অঙ্ক ছোঁয়ার পথে হাঁটতে থাকেন ফায়সাল। হাফ সেঞ্চুরির পর তুলনামূলক দ্রুতগতিতে রান করেছেন তিনি। ৯১ বলে পেয়েছেন সেঞ্চুরি। যদিও একশ করার পর ফিরতে হয়েছে তাকে। ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করা ফায়সালকে ফেরান ইকবাল হোসেন ইমন।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মাহবুব খান। ভালো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি করা হয়নি উজাইরউল্লাহর। ৫৫ বলে ৪৪ রান করে আউট হয়েছেন শাহরিয়ার আহমেদের বলে। শেষের দিকে আজিজুল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজের ক্যামিওতে ২৮৩ রানের পুঁজি পায় আফগানিস্তান।

মিয়াখিল ৩৮ ও আজিজ অপরাজিত ছিলেন ২৬ রানে। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন শাহরিয়ার ও ইকবাল হোসেন ইমন।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au