সর্বশেষ

মেসিকে কলকাতায় আনা উদ্যোক্তা গ্রেপ্তার, দর্শকদের টাকা ফেরতের চিন্তা!

  • 2:23 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ডিসেম্বর-আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার পর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে।

ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। স্টেডিয়াম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। কলকাতার পর হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে তার।

মেসির কিছুক্ষণ পরে শতদ্রু দত্তও হায়দ্রাবাদে যাওয়ার জন্য বিমানবন্দর যান। সেখানে তাকে আটক করে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজিব কুমার জানিয়েছেন, আয়োজকদের গাফিলতির কারণেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে। দর্শকের আসনে বসে থাকা অনেকেই ভেবেছিলেন, মেসি হয়তো মাঠে নেমে খেলবেন। মেসি যতটা সময় মাঠে ছিলেন, সেটাও কম বলে মনে করছেন দর্শকদের অনেকে। ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যুবভারতীতে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কর্মকর্তা জাভেদ শামিম জানিয়েছেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং তার সংলগ্ন এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এবার পুরো ঘটনা তদন্ত শুরু হবে।

তিনি জানান, এই ঘটনায় এরই মধ্যে এফআইআর দায়ের হয়েছে। এছাড়া অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। টিকিটের দাম দর্শকদের কীভাবে ফেরত দেওয়া যায় সেই চিন্তাভাবনা চলছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au