সর্বশেষ

১১ দল নিয়ে ফের নারী ফুটবল লিগ শুরু ২৯ ডিসেম্বর

  • 2:56 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ ডিসেম্বর-অবশেষে নারী ফুটবল লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আজ থেকে দলবদল ও ২৯ ডিসেম্বর থেকে খেলা শুরুর বিষয়টি জানিয়েছেন। এই লিগে ১১টি দল এতে অংশগ্রহণ করবে।

লিগ নিয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান কিরণ বলেন, ‘আজ থেকে ২৬ ডিসেম্বর আমাদের দলবদল। ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। একটা কম সময়ের ভেতর লিগ হচ্ছে, তারপরও আমরা ফিকশ্চারটা ওভাবেই করেছি, যাতে করে প্রত্যেকটা ম্যাচের পর দু’দিন করে গ্যাপ থাকে।’

মাত্র এক মাসের মধ্যে লিগ শেষ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। তাই আমরা এটি চেয়েছিলাম, কারণ বছরে তো একটাই লিগ হয়, যে সেই লিগ থেকে ওরা আর্ন করে।’

এবারের লিগে নতুনত্ব, বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমরা ফরেইন প্লেয়ার এলাউ করতেছি চারজন করে এবং খেলতে পারবে তিনজন।’ শুধু বিদেশি খেলোয়াড় নয়, বয়সভিত্তিক খেলোয়াড় নিয়েও রয়েছে নির্দেশনা।

এ নিয়ে কিরণ বলেন, ‘চারজন আন্ডার-১৭ এর প্লেয়ার থাকতে হবে এবং মিনিমাম চারজন আন্ডার-২০ প্লেয়ার থাকতে হবে। একইভাবে ফার্স্ট ইলেভেন যখন নামবে, সেখানে আন্ডার-১৭ এর দু’জন এবং আন্ডার-২০ থেকে দু’জন নামবে। আর যদি প্লেয়ার রিপ্লেস করতে হয়, তখনও বয়সভিত্তিক লেভেল দিয়ে রিপ্লেস হবে।’

নারী ফুটবল লিগে পুল হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত হচ্ছে না। ক্লাবগুলো তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খেলোয়াড় নিতে পারবেন। সর্বোচ্চ ৩৫ আর সর্বনিম্ন ২৩ জন করতে পারবে। লিগের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au