সর্বশেষ

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ!

  • 3:00 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ডিসেম্বর-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের আগে মক অকশনের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত মৌসুমের ন্যায় এবারই নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করেছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার। যেখানে টিম চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নিয়েছে টিম বেঙ্গালুরু।

বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের গত আসরে মেগা নিলামে নাম দিলেও দল পাননি মুস্তাফিজ। তবে টুর্নামেন্টের শেষের দিকে এসে অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তিন ম্যাচ খেলে বাংলাদেশের তারকা পেসার নিয়েছিলেন চার উইকেট। ২০২৪ সালে মুস্তাফিজ খেলেছিলেন চেন্নাইয়ের হয়ে।

সেই মৌসুমে ৯ ম্যাচে বাঁহাতি পেসার নিয়েছিলেন ১৪ উইকেট। সবমিলিয়ে এখনো পর্যন্ত ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৬ সালে আইপিএলে অভিষেক হওয়া মুস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই এবং দিল্লির হয়ে। ২০২৬ আইপিএলের জন্যও নিলামে নাম দিয়েছেন তিনি।

সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। সেই তালিকায় বাঁহাতি এই পেসার ছাড়াও আছেন আরও ৩৯ ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করে ক্রিকেটারদের দাম যাচাইয়ের চেষ্টা করেছেন অশ্বিন। যেখানে ১০ ফ্র্যাঞ্চাইজির নামে প্রতিনিধি রেখেছিলেন তিনি।

পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়।

মক নিলামে কিনলেও আইপিএলের সত্যিকারের মিনি নিলামে বিক্রি হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ছন্দে থাকা বাংলাদেশি সমর্থকদের আশাবাদী করতেই পারে। মুস্তাফিজ ছাড়াও নিলামে নাম দিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au