সর্বশেষ

দলের যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন: তিলক ভার্মা

  • 3:48 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ ডিসেম্বর-আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের ব্যাটসম্যান তিলক বর্মা সমর্থন জানালেন কোচ গৌতম গম্ভীরের নীতির, যেখানে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

তিলক বর্মা জানিয়েছেন, “ওপেনার ছাড়া দলের প্রত্যেকে যে কোনও অবস্থানে মানিয়ে নিতে পারে। আমি নিজেও তিন, চার, পাঁচ, ছয় যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত। যেখানে দল চাইবে, সেখানে খেলব। দলের কৌশল অনুযায়ী সকলেই মানিয়ে চলতে রাজি।”

তিনি আরও যোগ করেন, “একটা বা দুটো ম্যাচে এমন পরিবর্তন স্বাভাবিক। অক্ষর পটেল আগেও এমন ভূমিকা নিয়েছেন এবং ভালই খেলেছেন। সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে।”

ধর্মশালার ঠান্ডা আবহাওয়া এবং শিশিরের প্রভাব সম্পর্কে তিলক বলেন, “আমি আগে এখানে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সিরিজ খেলেছি। পিচ দেখে মনে হয়েছে অনেক রান হবে। টস আমাদের হাতে নেই, তাই শিশিরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। ভেজা বলে অনুশীলন করছি।”

তিলকের মতে, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত দলই জিতবে। “প্রথম দুটো ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে কারণ ঠান্ডায় সিম ও সুইং সুবিধা পেয়েছে। তবে এখানে শিশির আগে পড়ে, তাই দুটো দল প্রায় একই পরিস্থিতিতে খেলবে।”

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au