লিড নিউজ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে গোলাগুলি, আতঙ্কে পর্যটকদের ছুটোছুটি

  • 7:55 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
পরিস্থিতি এখনও চলমান থাকায় এলাকাটি এড়িয়ে চলতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে গোলাগুলির ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে পুলিশ। পরিস্থিতি এখনও চলমান থাকায় এলাকাটি এড়িয়ে চলতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে বন্ডাই বিচে একটি ‘উদ্ভূত পরিস্থিতি’ মোকাবিলায় পুলিশ অভিযান শুরু করে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সমুদ্রসৈকত থেকে মানুষজন দৌড়ে সরে যেতে শুরু করেন। ঘটনার সময় ক্যাম্পবেল প্যারেডসহ আশপাশের এলাকায় শত শত মানুষ অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেছে এবং পুরো বন্ডাই বিচ এলাকা লকডাউন করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, পরিস্থিতি সম্পূর্ণভাবে স্পষ্ট না হওয়া পর্যন্ত এলাকাবাসী ও সেখানে থাকা সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে। পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কার্যালয় জানিয়েছে, বন্ডাই এলাকায় একটি সক্রিয় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে তারা অবগত। প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র বলেন, আশপাশের সবাইকে নিউ সাউথ ওয়েলস পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, বন্ডাই বিচে একাধিক গুলির শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বন্ডাই বিচে লোকজনকে ছত্রভঙ্গ হয়ে দৌড়ে যেতে দেখা যায়। ভিডিওগুলোতে গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনা গেলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে থাকা যে কাউকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকা এড়িয়ে চলতে হবে। রোববার সন্ধ্যা সাতটার কিছু আগে এই সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au