সর্বশেষ

আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পিএসএল

  • 2:12 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ ডিসেম্বর-আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। পিএসএলের পর্দা নামবে আগামী ৩ মে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

পাকিস্তানের ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিসিবি ও পিএসএল কাজ করছে বলে জানিয়েছেন তিনি। নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশোতে বক্তব্য দিতে গিয়ে, পিএসএলের দিনক্ষণের কথা জানিয়েছেন তিনি।

নাকভি বলেন, ‘খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করলে তাদের মনোবল বাড়ে। তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পিসিবি ও পিএসএল আয়োজকেরা একসঙ্গে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভা বিপুল। পিএসএলে বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে লাভবানও হচ্ছেন।’

এ সময় নাকভির সঙ্গে ওয়াসিম আকরামও ছিলেন। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘পিএসএলের সাফল্য একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে উঠে আসার সুযোগ করে দেয়।’

রোডশোতে জাতীয় দলের ছয় ক্রিকেটার—সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিলরাও অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au