সর্বশেষ

যে কারণে বাতিল মোদি ও মেসি সাক্ষাৎ

  • 3:55 am - December 16, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ডিসেম্বর-নয়াদিল্লিতে লিওনেল মেসির ‘গোটা’ ভারত সফরের শেষ অধ্যায়ে সবচেয়ে আলোচিত মুহূর্ত হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ । কিন্তু সোমবার হঠাৎ করেই জানা যায়, সেই বৈঠক আর হচ্ছে না। প্রশ্ন উঠেছে—সব প্রস্তুতি থাকার পরও শেষ মুহূর্তে কেন বাতিল হলো মেসি–মোদি বৈঠক?

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, মেসির সঙ্গে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের একটি আনুষ্ঠানিক বৈঠকের প্রোটোকল আগেই চূড়ান্ত করা হয়েছিল। তবে রোববারই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় প্রধানমন্ত্রীর দপ্তর। কারণ, নরেন্দ্র মোদি চার দিনের রাষ্ট্রীয় সফরে ওমান, ইথিওপিয়া ও জর্ডানের উদ্দেশে দেশ ছাড়েন। এই সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে।

বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয় সোমবার—ঠিক সেই সময়, যখন মেসির মুম্বাই থেকে দিল্লিগামী ফ্লাইট ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছাচ্ছিল। ফলে সফরের সূচিতে আর কোনো পরিবর্তনের সুযোগও ছিল না।

তবে বৈঠক বাতিল হলেও দিল্লিতে মেসির কর্মসূচি ছিল ঠাসা। প্রধানমন্ত্রীকে না পেলেও তিনি দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে। এরপর মেসি যান অরুণ জেটলি স্টেডিয়ামে, যেখানে তাঁকে দেওয়া হবে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানের সংবর্ধনা। সেখানে তিনি একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচ উপভোগ করবেন, শিশুদের সঙ্গে ফুটবল ক্লিনিকে অংশ নেবেন এবং বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। এই আয়োজনে বিরাট কোহলির উপস্থিত থাকার কথা রয়েছে।

দিনের শেষ ভাগে পুরানা কিল্লায় একটি অ্যাডিডাস আয়োজনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রীড়াঙ্গনের শীর্ষ তারকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেসি। সন্ধ্যা ৮টায় দিল্লি ছাড়েন আর্জেন্টাইন মহাতারকার।

উল্লেখ্য, মেসির ভারত সফরের শুরুটা ছিল বেশ নাটকীয়। কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার কারণে তাঁর কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়। তবে হায়দরাবাদ ও মুম্বাইয়ে উষ্ণ সংবর্ধনা ও সফল আয়োজন সফরের আবহ বদলে দেয়। দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ না হলেও, মেসির উপস্থিতি ঘিরে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের উন্মাদনায় শেষ হলো তাঁর বহু আলোচিত ভারত অধ্যায়।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au