সর্বশেষ

বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার

  • 3:59 am - December 16, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ ডিসেম্বর-বিশ্বকাপ জেতা তো দূরের কথা কখন ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা। তবে সব কিছুকে ছাপিয়ে সামনে বাংলাদেশ বিশ্বকাপ জিতুক এমনটাই চাওয়া শোয়েব আখতারের।

বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে চুক্তি সই করতে বাংলাদেশে এসে এমনটিই জানিয়েছেন শোয়েব।

ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলনে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘সত্যিই আশা করব, বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যেন যেতে পারে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশকে বড় শক্তি হয়ে উঠে। তাদেরকে দারুণ শক্তিশালী বিবেচনা করা হবে এবং অনেক দূর যাবে। কারণ, দলটি অনেক রোমাঞ্চকর এবং আমি চাই, বাংলাদেশ কোনোভাবে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাক এবং বিশ্বকাপ জিতুক।’

আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জাদু দেখতে চান শোয়েব। তার জন্য বাংলাদেশকে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে জানিয়ে ৫০ বছর বয়সী সাবেক পাকিস্তানি পেসার বলেছেন, ‘আমার মনে হয়, সামনের বিশ্বকাপে বাংলাদেশকে জাদু দেখাতে হবে। টি-টোয়েন্টি সংস্করণে এটি সেরা দলগুলোর একটি। তাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তারা অনেক দূর যেতে পারে ও ট্রফি জিততে পারে।

কোনোভাবে বিশ্বাসটা পেতে হবে।’
বাংলাদেশের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন শোয়েব। তাই সুযোগ পেলেই ঢাকায় আসতে চান তিনি। বিশ্বের সর্বোচ্চ ১৬১.৩ কি.মি. (ঘণ্টায়) গতির মালিক বলেছেন, ‘জানতাম না যে, পাকিস্তানে আমি যত জনপ্রিয়, এখানেও তত জনপ্রিয়- সেই ভালোবাসা এখনো আমার সঙ্গী। বাংলাদেশে পা রাখার যে কোনো সুযোগ পেলেই তা লুফে নেব সবসময়।

এখানে যে ভালোবাসা আমি পাই- ক্যারিয়ারজুড়েই অনেক ভালোবাসা পেয়েছি। এখানে আসার কোনো সুযোগই তাই হাতছাড়া করতে চাইব না।

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au