সরকার পতনের জন্য ফেডারেল সরকারের ২ কোটি ৯৫ লাখ ডলার কারা পেয়েছিলেন
মেলবোর্ন, ২৫ এপ্রিল- ‘ বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবহার করা হয়েছে’ এমন গুরুতর অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক…
মেলবোর্ন ১৭ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্রসৈকতে ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় প্রকাশের পর উঠে এসেছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, হামলাকারীদের একজন বহু বছর আগে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় বসতি গড়েছিলেন এবং তার বিরুদ্ধে ভারতে কোনো অপরাধের রেকর্ড নেই।
গত রোববার বন্ডাই সৈকতে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে শত শত মানুষ জড়ো হলে সেখানে হঠাৎ বাবা-ছেলে মিলে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন নিহত হন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন সাজিদ আকরামকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে এবং তার ছেলে নাভিদ আকরামকে আটক করে।
তদন্তে জানা গেছে, নিহত সাজিদ আকরাম ১৯৯৮ সালে ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তেলেঙ্গানার একজন পুলিশ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর তিনি ছয়বার ভারতে গিয়েছিলেন, মূলত বয়স্ক মা-বাবার সঙ্গে দেখা করতে। তবে তার বিরুদ্ধে ভারতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নেই এবং উগ্রপন্থায় জড়িয়ে পড়ার পেছনে ভারত বা তেলেঙ্গানার কোনো স্থানীয় বিষয়ের যোগসূত্র পাওয়া যায়নি।
সাজিদ আকরাম ভারতের পাসপোর্টধারী ছিলেন। অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন। তাদের সন্তান নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার নাগরিক এবং দেশটির পাসপোর্টধারী। হামলার আগে বাবা-ছেলে ফিলিপাইন সফরে গিয়েছিলেন। সে সময় সাজিদ ভারতীয় পাসপোর্ট এবং নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করেন।
হামলার পেছনের প্রেক্ষাপট ও ফিলিপাইন সফরের উদ্দেশ্য জানতে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন কর্তৃপক্ষ পারস্পরিক তথ্য বিনিময়ে একমত হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই ভ্রমণ এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের সূত্র ধরেই হামলার পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
এ ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় স্থাপনা ও জনসমাগমস্থলে সতর্কতা বাড়ানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au