সর্বশেষ

ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭ জন

  • 2:29 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অভিযানরত রুশ বাহিনী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২০  ডিসেম্বর- ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরশহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। শুক্রবার সন্ধ্যার পর বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, রুশ বাহিনী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওডেসার বন্দর এলাকায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ওডেসা ইউক্রেনের অন্যতম প্রধান বন্দরশহর। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরে তিনটি বড় বন্দর রয়েছে, যেগুলোর মাধ্যমে ইউক্রেনের শস্য ও অন্যান্য পণ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ওডেসা এবং এর বন্দরগুলো একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তা ওডেসার তিন বন্দরের মধ্যে পিভদেন্নি বন্দরে আঘাত হানে। হামলার ফলে বন্দর অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। এর আগের দিন বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়। ওই সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনি এবং মলদোভা ও রোমানিয়ার সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নতুন করে এই হামলার ঘটনায় ওডেসাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা…

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ বিচ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত শনিবার (২০ জুন)…

আজ মেসির ৩৯তম জন্মদিন

মেলবোর্ন, ২৪ জুন- ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ও সফল তারকাদের একজন লিওনেল আন্দ্রেস মেসি আজ ৩৯ বছরে পা রেখেছেন। আর্জেন্টিনার রোজারিও শহরের এক সাধারণ পরিবারে…

ইরানের পারমাণবিক স্থাপনায় আইএইএর পরিদর্শন চলবে

মেলবোর্ন, ২৪ জুন- ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থার পরিদর্শন…

সহকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগে তোলপাড় ভিক্টোরিয়া লিবারেল পার্টি

মেলবোর্ন, ২৪ জুন-  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিরোধী দল লিবারেল পার্টির এক সংসদ সদস্য (এমপি) নিজেরই দলীয় সহকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন…

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মেলবোর্ন, ২৪ জুন-  জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au