বাংলাদেশ

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

  • 2:24 pm - December 24, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ডিসেম্বর-  বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ. মিকস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা এবং র‌্যাংকিং মেম্বার সিডনি কামলেগার-ডোভ বুধবার (২৩ ডিসেম্বর) এই চিঠি পাঠান। এতে সহস্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি।

চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, জাতীয় সংকটের প্রেক্ষাপটে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণকে তারা স্বাগত জানান। তবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক মতাদর্শের পক্ষগুলোর সঙ্গে কাজ করা এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করা জরুরি বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করা কিংবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করা হলে সেই লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

চিঠিতে সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার নীতিকে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করা হয়। কংগ্রেস সদস্যদের মতে, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই গ্রহণযোগ্য পথ। এর পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মন্তব্য করেন।

চিঠিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সব পক্ষকে অন্তর্ভুক্ত করে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আস্থার ভিত্তি শক্তিশালী করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au