সর্বশেষ

স্টারডমের আড়ালে অন্ধকার, ফুটপাতে দিন কাটছে হলিউড অভিনেতার

  • 9:24 pm - December 25, 2025
  • পঠিত হয়েছে:১৯ বার

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর- জীবনের করুণ পরিণতি ভোগ করছেন একসময়ের জনপ্রিয় শিশু অভিনেতা টাইলার চেজ। ছিন্নমূল অবস্থায় ক্যালিফোর্নিয়ার রাস্তায় দেখা গেছে তাকে। দিন কাটাচ্ছে অনাহারে, অনিদ্রায়। অভিনেতার এমন অবস্থা দেখে শিউরে উঠেছেন অনুরাগীরা।

জনপ্রিয় আমেরিকান শিশুদের টিভি চ্যানেল ‘নিকেলোডিয়ান’-এর বিখ্যাত শো ছিল ‘নেডস ডিক্লাসিফায়েড স্কুল সারভাইভাল গাইড’। এতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান টাইলার। ভিনেতার বর্তমান জীবন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক নারী টাইলার চেজকে চিনে তাকে জড়িয়ে ধরছেন। ওই নারী জানতে চাইলে চেজ নিশ্চিত করেন, তিনিই একসময় নিকেলোডিয়নের সেই জনপ্রিয় শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

ভিডিওটি ‘এক্স’ প্ল্যাটফর্মে শেয়ার করেন মারিও নাউফেল নামের এক ব্যবহারকারী। তিনি লেখেন, এই ভিডিও মনে করিয়ে দেয়, খ্যাতি কত দ্রুত ম্লান হয়ে যেতে পারে। তার মতে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে অনেক শিশু তারকাই এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েন, যা দীর্ঘদিন ধরে তাদের তাড়া করে বেড়ায়। এর মধ্যে আর্থিক সংকট অন্যতম।

নাউফেল আরও বলেন, শৈশবে শিশু অভিনেতারা ব্যাপক পরিচিতি পায়। কিন্তু বড় হওয়ার পর বাস্তবতা অনেকসময়ই কঠিন হয়ে ওঠে। টাইলারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, খুব অল্প বয়সে পাওয়া খ্যাতির পর হলিউডের সহায়তা সবার জন্য সমানভাবে থাকে না।

টাইলার চেজের ঘটনা আবারও বিনোদনশিল্পে শিশুশিল্পীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও কিছু শিশু অভিনেতা পরবর্তী সময়ে সফলভাবে প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, তবে অনেকেই নিয়মিত কাজ না পেয়ে আর্থিক ও সামাজিকভাবে সংকটে পড়েন। ফলে সমাজের মূল স্রোত থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনাও বিরল নয়।

এই ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে—শিশুশিল্পীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা এবং ক্যারিয়ার-পরবর্তী জীবনের প্রস্তুতিতে বিনোদনশিল্প কতটা দায়িত্বশীল ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই টাইলার চেজের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এবং একই পরিস্থিতিতে পড়া অন্য শিশুশিল্পীদের সহায়তার দাবিও তুলছেন।

এর মধ্যেই তার সাবেক সহ-অভিনেতা ড্যানিয়েল কার্টিস লি এগিয়ে এসেছেন তাকে সহায়তা করতে। তার নিয়মিত খোঁজখবর নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেতা। এ সময় চেজ জানান, বন্ধুকে দেখে খুব খুশি হয়েছেন তিনি।

এদিকে চেজের পরিবার জানিয়েছে, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন অভিনেতা। তার আর্থিক অনুদান নয়, চিকিৎসা প্রয়োজন।

এই শাখার আরও খবর

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au