খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ধ্যার পর বের হচ্ছে না মানুষ
ওটিএন বাংলা রিপোর্ট: খুলনায় খুন, ছিনতাই, অপহরণ ও মাদক কারবারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক মামলা ও গ্রেপ্তারের পরও থামছে না…
মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- কক্সবাজারে নোঙর করা সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নুনিয়াছড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে নিহত নূর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা এবং জাহাজটির একজন স্টাফ ছিলেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিনি আগুন লাগার সময় জাহাজে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, জাহাজটি তখন নোঙর করা অবস্থায় সেন্টমার্টিন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ওই জাহাজে করে প্রায় ১৮০ জন যাত্রীর সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। বোর্ডিং শুরুর আগেই আগুনের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদে অন্য জাহাজে স্থানান্তর করা হয়।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au