সর্বশেষ

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ

  • 6:56 pm - December 27, 2025
  • পঠিত হয়েছে:২১৭ বার
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খাঁন পদত্যাগ করেছেন।

এদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া চিঠিতে রাশেদ লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালবাসা রইলো।

জানা গেছে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু ভোটের মাঠে সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকবে। এমনকি বিএনপিতে যোগ না দিলে আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জয় নিশ্চিতে ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ। আর এজন্য বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au